বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ইভ টিজিং-এর অপরাধে দুজন আটক, মুচলেকায় মুক্ত

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২০ ইং
আলমডাঙ্গার ইভ টিজিং-এর অপরাধে দুজন আটক, মুচলেকায় মুক্ত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার উপজেলার নিমতলা গ্রামের এক কিশোরীকে ইভ টিজিং-এর অপরাধে হামিদুল (১৯) ও রায়হান নামের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পরে ইয়ামিন হোসেন নামের এক ব্যক্তি দুজনকে মুচলেকা দিয়ে মুক্ত করে নিয়ে যায়। হামিদুল উপজেলার অরুপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও রায়হান একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এর আগে গত শনিবার ওই কিশোরীকে উত্ত্যক্ত করার সময় গ্রামবাসী তাদের আটক করে বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল