বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সার ও বীজের দাম নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২০ ইং
জীবননগরে সার ও বীজের দাম নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে সার ও বীজের দাম নিয়ন্ত্রণে উপজেলার সকল সার ও বীজ ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী কৃষি কর্মকর্তা আরিফ হাসানসহ উপজেলার সকল সার ও বীজ ব্যবসায়ীগণ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল