বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নারীর প্রতি সম্মান প্রদর্শন করে উলুধ্বনি-শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২০ ইং
মেহেরপুরে নারীর প্রতি সম্মান প্রদর্শন করে উলুধ্বনি-শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে নারীর প্রতি সম্মান প্রদর্শন করে বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে তাঁদের মনোবল বৃদ্ধি ও উজ্জ্বীবিত করতে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দিরে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ বসু মানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা কার্তিক চন্দ্র মল্লিক, যুগ্ম সম্পাদক কাজল দত্ত, সাংগঠনিক সম্পাদক তপন সাহা, কোষাধ্যক্ষ উজ্জ্বল কর্মকার, হালদারপাড়া পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল হালদার, বিজয় কুমার, উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, গৌরীসাহা প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল