বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২০ ইং
ঝিনাইদহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মাদক মামলায় হারুন শেখ ওরফে পান্না (৩৫) নামের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁর নিজ বাড়ি থেকে সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত আসামি পান্না ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর সিঅ্যান্ডবি পুকুরপাড়ার মৃত ইসমাইল শেখের ছেলে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘২০১৬ সালে মাদক মামলায় বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারুন শেখ ওরফে পান্নাকে আদালত সাত (৭) বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। যার মামলা নম্বর জি আর ৪৩৫/১৬। ওসি আরও বলেন, মামলার রায় হওয়ার পর দীর্ঘদিন তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আসামি বাড়িতে আছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই এমদাদের নের্তৃত্বে পুলিশের একটি টীম করে। গ্রেপ্তারের পর আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে’।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল