বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২০ ইং
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে প্রচার-প্রচারণা উপলক্ষে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় ওয়ার্ড আওয়ামী লীগের সিঅ্যান্ডবি অফিস চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা এবং জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আবুল বাশার, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ মো. আজিজুল হক, মো. গোলাম মাস্টার প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন পিণ্টু ও সাংবাদিক আলী আজগার সোনা।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল