বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিলেন ওসি

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিলেন ওসি
আলমডাঙ্গা অফিস: মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় দুই মাস পর হারানো মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলের মালিক মামুনুর রশিদের নিকট উদ্ধার হওয়া এ মোবাইল হস্তান্তর করা হয়। জানা গেছে, গত ১৩ জুলাই কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নবগংগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মামুনুর রশিদ আলমডাঙ্গায় ব্যক্তিগত কাজে এসে তাঁর ব্যবহৃত রেডমি-এস২ মোবাইলটি হারিয়ে ফেলে। পরে অনেক খোঁজাখুঁজি ও মোবাইলে রিং দেওয়ার পরও মোবাইলটি ফেরত না পেয়ে আলমডাঙ্গা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরি মোতাবেক আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর হারানো মোবাইলটির আইএমই নম্বরটি ট্রাকিং করে গতকাল মঙ্গলবার মোবাইলটি উদ্ধার করেন। পরে মোবাইলের মালিক মামুনুর রশিদের নিকট সংবাদ দিলে তিনি আলমডাঙ্গা থানায় আসেন। পরে সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর মোবাইলের মালিক মামুনুর রশিদের নিকট হস্তান্তর করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল