শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে গণগত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৭ ইং
মহেশপুরে গণগত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাষানপোতা আমিন নগর দাখিল মাদ্রাসার উদ্দোগে, মাদ্রাসার শ্রেণী কক্ষে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইসাহাক আলী চৌধুরীর সভাপতিত্বে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকার সময় গণহত্যা দিবসের আলোচনা সভায় মাদ্রাসার সকল এস এম সি সদস্য-শিক্ষক কর্মচারীসহ সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসের এ মাসে আমাদের করণীয় বিষয়ের উপর গঠন মুলক বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওঃ মোঃ বেলাল হুসাইন, সহ সুপার মাওঃ মোঃ রফিকউল্লাহ, সাংবাদিক মোঃ ওবাইদুল হক, শিক্ষক মাওঃ মোঃ নাজিবুর রহমান, মাওঃ মোঃ আলফাজ উদ্দিন, মাওঃ মোঃ শরিফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, মোঃ ইজাজুল হক, মোঃ নুর হোসেন, মোঃ মহিদুল ইসলাম, মোছাঃ শারমিন খাতুন, সাংবাদিক মোঃ মমিনুর রহমান (মমিন), মাওঃ মোঃ আঃখালেক, কারী মোঃ মফিজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ইবতেদায়ী শাখার প্রধান মাওঃ মোঃ আঃ হান্নান। আলোচনা শেষে দেশবাসী ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত