মেহেরপুরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার দিবাগত রাতে এসআই তরিকুল ইসলামের নের্তৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে ৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আশরাফপুর গ্রামের আশরাফ আলীর ছেলে তাজউদ্দীন(৪২) ও একই গ্রামের ক্লাবপাড়ার মৃত নেয়ামত মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০)। অপর দিকে, গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে এসআই অজয় কুমার কুণ্ডুর নের্তৃত্বে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৪) সহড়াতলা গ্রামের সেণ্টু মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স