মেহেরপুরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-08 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার দিবাগত রাতে এসআই তরিকুল ইসলামের নের্তৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে ৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আশরাফপুর গ্রামের আশরাফ আলীর ছেলে তাজউদ্দীন(৪২) ও একই গ্রামের ক্লাবপাড়ার মৃত নেয়ামত মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০)। অপর দিকে, গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে এসআই অজয় কুমার কুণ্ডুর নের্তৃত্বে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৪) সহড়াতলা গ্রামের সেণ্টু মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)