বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬২০ জন মালিকের অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২০ ইং
৬২০ জন মালিকের অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতালের বার্ষিক সাধারণ সভা
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সমবায় ভিত্তিতে ৬২০ জন মালিকের অর্থায়নে প্রতিষ্ঠিত প্রকৃতি মেডিকপস হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পৌরসভার বলিদাপাড়াস্থ হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন হাসপাতালের উপদেষ্টা আতাউর রহমান মিটন, আনোয়ার হোসেন, নুরুজ্জামান বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, প্রভাত ব্যানার্জীসহ হাসপাতালে সদস্যবৃন্দ। উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জে খুলনা বিভাগের একমাত্র সমবায় ভিত্তিক হাসপাতাল প্রকৃতি মেডিকপস হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ৬২০ জন। যারা অধিকাংশই কালীগঞ্জের মানুষ। এই হাসপাতালের লক্ষ্য যারা সদস্য হবেন, তারা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। এছাড়া হাসপাতালে প্রতিটি শেয়ারের মূল্য ৫ শ টাকা এবং ভর্তি ও সদস্য ফি ৫৫০ টাকা। এর বিনিময়ে প্রত্যেক সদস্যসহ তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে ৪০-৫০% ছাড়ে সেবা নিতে পারেন। আবার লভ্যাংশও শেয়ার অনুযায়ী পেয়ে যাবেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল