চুয়াডাঙ্গায় সন্ধ্যরাতে ভাড়াটিয়ার ঘরে চুরি
- আপলোড তারিখঃ
০৪-০৯-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের সরকারি কলেজপাড়ার মণ্টু উকিলের ভাড়াটিয়ার ঘর থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভাড়াটিয়া শামসুর রহমান সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শামসুর রহমান চুয়াডাঙ্গা পৌর শহরের সরকারি কলেজপাড়ার মণ্টু উকিলের বাড়ির ভাড়াটিয়া। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাসার বাইরে জান। সন্ধ্যার পর বাসায় ফিরে দেখেন কে বা কারা তাঁর ঘরের ভেতর ঢুকে একটি রেডমি নোট-৯ মোবাইল ফোন, একটি উইন ম্যাক্স মোবাইল ফোন, ও নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
কমেন্ট বক্স