চুয়াডাঙ্গায় সন্ধ্যরাতে ভাড়াটিয়ার ঘরে চুরি

আপলোড তারিখঃ 2020-09-04 ইং
চুয়াডাঙ্গায় সন্ধ্যরাতে ভাড়াটিয়ার ঘরে চুরি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের সরকারি কলেজপাড়ার মণ্টু উকিলের ভাড়াটিয়ার ঘর থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভাড়াটিয়া শামসুর রহমান সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শামসুর রহমান চুয়াডাঙ্গা পৌর শহরের সরকারি কলেজপাড়ার মণ্টু উকিলের বাড়ির ভাড়াটিয়া। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাসার বাইরে জান। সন্ধ্যার পর বাসায় ফিরে দেখেন কে বা কারা তাঁর ঘরের ভেতর ঢুকে একটি রেডমি নোট-৯ মোবাইল ফোন, একটি উইন ম্যাক্স মোবাইল ফোন, ও নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)