মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ক্রীড়া-সামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
০৪-০৯-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে যুবসমাজের মধ্যে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বিভিন্ন ক্লাবের যুবকদের মধ্যে এসব ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিমসহ যুবলীগের অন্যান্য সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স