বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুযোগ দিয়েছিলেন তাই সেবা করতে পারছি

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২০ ইং
সুযোগ দিয়েছিলেন তাই সেবা করতে পারছি
চুয়াডাঙ্গায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল বুধবার বিকেল চারটায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন। তাই আজ আমি আপনাদের সেবা করতে পারছি। আমি সব সময় চেষ্টা করেছি, আপনাদের উন্নত নাগরিক সেবা প্রদানের জন্য। প্রত্যেকটি উন্নয়নমূলক কাজের মান যেন ভালো হয়, সেজন্য বার বার আমি নিজে তদারকি করি। এখন আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশকে কাজে লাগিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কাজের মান পরিদর্শন করছি। কোনোভাবেই যেন বিন্দুমাত্র অনিয়ম না হয়, সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে আমি কাজগুলো দেখছি। একই সঙ্গে পৌরসভার কর্মকর্তারা তো দেখছেনই। সেই সঙ্গে আপনাদেরও নিজেদের কাজ বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। ’ মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আমি আমার এই দায়িত্বের সময়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। যতটুকু সময় পেয়েছি আপনাদের সঙ্গে মিশেছি। ভালো ব্যবহার করেছি। সমস্যা ও সমস্যার সমাধানের পথও আপনাদের থেকে নিয়েছে। পৌরবাসীর সেবা করাকেই আমার মূল কাজ হিসেবে দেখেছি। কখনোই ভাবিনি আমি মেয়র, আমি সর্বদাই মনে করেছি আমি একজন পৌর সেবক। পৌরবাসীর সেবা করায় আমার একমাত্র লক্ষ মনে করেছি। আমার এই পরিষদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভায় সবথেকে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে।’ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর নাজরিন পারভীন, স্থানীয় বাসিন্দা ও চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রেজাউল হক, আওয়ামী লীগ নেতা সাবু, মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল, আবু তাহের, সবুজ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগর সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, ছাত্রলীগ নেতা সানজিদ, হিমু, সুরুজ, লিখন, অংকন, রইসূল, স্থানীয় বাসিন্দা আরজান, নাজমুল, মাসুম, মনোয়ারা হোসেন, জাহানারা, মাওরি, নাদিয়া প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল