বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল কোমলপানীয় জব্দ, আটক ১

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২০ ইং
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভেজাল কোমলপানীয় জব্দ, আটক ১
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর কুলবাগান থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমলপানীয়সহ বাবুল হোসেন নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার ভোররাতে তাঁকে আটক করা হয়। আটককৃত বাবুল হোসেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবির ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলামপুর কুলবাগান গ্রামে নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে একটি চক্র ভেজাল কোমলপানীয় উৎপাদন ও বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরির্দশক পিয়ার উদ্দিন, এসআই মাহফুজুর রহমান, ইউনুস আলী গাজী, এসআই মাহফুজ হোসেন ফোর্স নিয়ে ভোররাতে সেখানে অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমলপানীয় জব্দ করা হয়। আটক করা হয় বাবুল হোসেন নামের একজনকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল