বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভাগীয়/জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গা জেলার যারা খুলনা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়েছে, তাদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইমলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল