বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২০ ইং
ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঝিনাইদহ অফিস: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইনস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ঝিনাইদহের তিন থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময় পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (কোর্টচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন, সদর থানার ওসি মিজানুর রহমান, হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিমম কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার ৬টি থানা ও ৬৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এসআই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন। বিট পুলিশিং ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে এবং দ্রুততার সঙ্গে মানুষ পুলিশের সেবা পাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল