বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২০ ইং
মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বেলতলা পাড়া সড়কে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বেলতলাপাড়া সড়কে গাছের চারা রোপণ ও এলাকাবাসীর মধ্যে চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বাক আরিফুল এনাম বকুল উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এবং চারা বিতরণ করেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুনসহ স্বেচ্ছাসেবক লীগের সদস্য নয়ন হাবিব, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল