বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাগরণী সংসদ একাদশ চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২০ ইং
জাগরণী সংসদ একাদশ চ্যাম্পিয়ন
লোকনাথপুর আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদার লোকনাথপুর জাগরণী সংসদের উদ্যোগে লোকনাথপুর আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় লোকনাথপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জাগরণী সংসদ একাদশ বনাম ইয়াং স্টার একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে জাগরণী সংসদ একাদশ ৩-২ গোলে ইয়াং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে গোল করেন নাজমুল, ইমন ও মুন্না। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নাহিদুল ইসলাম অনিক বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহদ সোনা। এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, আওয়ামী লীগ নেতা মাহিদুল হক সেণ্টু বিশ্বাস, বিএনপি নেতা রোকনুজ্জামান বাবু প্রমুখ। এই খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. মিঠুন এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন খালিদ হোসেন ও লাভলু। ধারাভাষ্য পরিচালনা করেন রহমতুল্লাহ রনি। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল