বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিনজন জখম

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২০ ইং
গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিনজন জখম
গাংনী অফিস: গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই, দুই ভাতিজাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই ও তাঁর ছেলেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- গ্রামের জাহাবক্সের ছেলে ইমদাদুল হক (৫০), ইমদাদুলের বড় ছেলে মিলন হোসেন (৩০) ও ছোট ছেলে নিলচাঁদ (২৫)। আহতদেরকে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের জাহাবক্সের বড় ছেলে ইমদাদুল ও ছোট ছেলে ইয়াদুলের সঙ্গে ১০ কাঠা বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে বড় ভাই ইমদাদুল মাপজোক করে ভাগ বাটোয়ারার প্রস্তাব দিলে ছোট ভাই ইয়াদুল ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বড়ভাই ইমদাদুল ও তার ছেলেদের ওপর হামলা চালিয়ে জখম করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল