বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের মহাজনপুর ইউনিয়নে আ.লীগের অফিস উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২০ ইং
মেহেরপুরের মহাজনপুর ইউনিয়নে আ.লীগের অফিস উদ্বোধন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোমরপুর বাজার প্রাঙ্গণে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ বল্টুর সঞ্চালনায় নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল