শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়াকে হারিয়ে চুয়াডাঙ্গা মহিলা ক্রিকেট টিমের জয়লাভ

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৭ ইং
কুষ্টিয়াকে হারিয়ে চুয়াডাঙ্গা মহিলা ক্রিকেট টিমের জয়লাভ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার বাশার একাডেমিকে হারিয়ে জয়লাভ করলো চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রিকেট টিম। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়ার বাশার একাডেমির মহিলা ক্রিকেট প্রথমে ব্যাটিং করে ৭২ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রিকেট টিম ৫উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। চুয়াডাঙ্গা জেলা টিমের পক্ষে পুতুল ৩টি উইকেট ও হাফিজা সর্বোচ্চ ১৭ রান করেন। চুয়াডাঙ্গা জেলা টিমের অফিসিয়াল হিসেবে মাঠে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাথী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক টুটুল মোল্লা, হাফিজুর রহমান, আজিজুল হকসহ টিমের কোচ ও ম্যানেজার। এছাড়া খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। ভালো খেলে জয়লাভ করায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত