শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দুই ব্যবসায়ীর ১৪ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২০ ইং
গাংনীতে দুই ব্যবসায়ীর ১৪ হাজার টাকা জরিমানা
গাংনী অফিস: মেরেপুরের গাংনী বাজারে ওষুধের দোকানসহ দুটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় গাংনী বাজারের সেতু ফার্মেসি ও সেতু হার্ডওয়ার এ্যান্ড ইলেক্ট্রনিক্স দোকানে অভিযান চালানো হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, গাংনীর সেতু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসির মালিক বাবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী সেতু হার্ডওয়ার এ্যান্ড ইলেক্ট্রনিক্স-এর দোকানে যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা ও গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দোকান মালিক আব্দুস সালামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুস সালামসহ গাংনী থানা-পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিল।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ