শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর এলাকায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রম অব্যাহত

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২০ ইং
মেহেরপুর পৌর এলাকায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রম অব্যাহত
মেহেরপুর অফিস: ‘সচেতন হই নিজে বাঁচি, অপরকে বাঁচাই’ এ স্লোগানে মেহেরপুর পৌরসভার বড় বাজার, হোটেল বাজার, মল্লিকপাড়া, বাসস্ট্যান্ডপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় চলমান ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। করোনাভাইরাসের পাশাপাশি সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল বুধবার বিকেলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, পৌরসভার পক্ষ হতে মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু মশা নিধনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ ফগার মেশিন ব্যবহার করে মশা নিধনে কাজ চলমান রয়েছে। পৌর মেয়র জানান, উন্নতমানের মশক নিধন ওষুধ স্প্রে করে মশা নিধন করা হচ্ছে। তিনি পৌরবাসীর প্রত্যেককে তাদের বাড়ি ও বাড়ির আঙ্গিণা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ