বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২০ ইং
আলমডাঙ্গায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ
আলমডাঙ্গা অফিস: মুজিববর্ষ উপলক্ষে ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে ইসলামী ব্যাংক মিলনায়তনে পল্লি উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মাঝে সহস্রাধিক চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। ইসলামী ব্যাংক, আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) হাফিজুর রহমান। ইসলামী ব্যাংকের কর্মকর্তা শাফাউর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন প্রজেক্ট কর্মকর্তা মহাবুবুল গনি, ফিল্ড অফিসার সেকেন্দার আলী, জাহাঙ্গীর আলম, আসানুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পল্লি উন্নয়ন প্রকল্পের মহিলাদের মধ্যে ১ হাজার ৫০টি ফলজ চারা বিতরণ করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল