শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কৃষক লীগের কর্মসূচিতে তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গায় কৃষক লীগের কর্মসূচিতে তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ
সমীকরণ প্রতিবেদক চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে রক্তদান, এতিম-অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ, বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আগত নেত্রীবৃন্দের মাঝে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় চুুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে জেলা কৃষকলীগের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের হাতে তারা দেবী ফাউন্ডেশনের ১ হাজার পিস মাস্ক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার ও সেক্রেটারি আসাদুজ্জামান কবির। এছাড়া উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের মাঝে করোনাভাইরাস সংক্রমন রোধে মাস্ক বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ