শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কেরু ডিস্টিলারি শ্রমিক ইছাহকের বিরুদ্ধে মদ চুরির চেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২০ ইং
দর্শনা কেরু ডিস্টিলারি শ্রমিক ইছাহকের বিরুদ্ধে মদ চুরির চেষ্টার অভিযোগ
দর্শনা অফিস: দর্শনা কেরু ডিস্টিলারি বিভাগের শ্রমিক ইছাহক আলীর বিরুদ্ধে মদ চুরি চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে কেরু নিরাপত্তা বিভাগ তদন্তপূর্বক সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বরত নিরাপত্তাকর্মী কলিমুদ্দিন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষী গ্রহণ করে কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন। কর্তব্যরত নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কেরু ডিস্টিলারি বিভাগের ফরেন লিগার শাখার (মেট) ইছাহক আলী শরীরের গোপন স্থানে অভিনব কৌশলে লুকিয়ে মদ নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মী কলিমুদ্দিন দেখে ফেলে। এ সময় ইছাহক আলীকে বাধা দিলে তিনি কোনো কর্ণপাত না করে ডিস্টিলারির অভ্যান্তর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ইছাহক আলী ডিস্টিলারির প্রধান গেটের নিকট এলে কর্তব্যরত আরেক নিরাপত্তাকর্মীর অবস্থান দেখে অবস্থা বেগতিক বুঝতে পারে। তাৎক্ষণিক দ্রুত প্রধান গেট থেকে বাইরে যেতে না পেরে ডিস্টিলারির অরেকটি পণ্য গোডাউনের ভেতরে ঢুকে পড়ে এবং মদ গোডাউনের অভ্যন্তরে লুকিয়ে ফেলে। এ ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কেরু এলাকায় বইতে থাকে আলোচনা-সমালোচনার ঝড়। বিষয়টি কর্তৃপক্ষের কান পর্যন্ত গেলে সুষ্ঠু তদন্ত করে নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর গিয়াস উদ্দিন পিনাকে লিখিত অভিযোগ দিতে বলে কর্তৃপক্ষ। এ বিষয়ে নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর গিয়াস উদ্দিন পিনা জানায়, ‘এ ধরনের একটি ঘটনায় কর্তৃপক্ষ আমার ওপর তদন্তভার দিয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমার বিভাগের কর্তব্যরত নিরাপত্তা কর্মীর কাছে শুনেছি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষী গ্রহণ করেছি। এ বিষয়ে আজ কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দেওয়া হবে।’ এ বিষয়ে ডিস্টিলারি বিভাগের (মহ-ব্যবস্থাপক) ফিদা হাসান বাদশা জানান, নিরাপত্তা বিভাগের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ