বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মনোহরপুর ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২০ ইং
মনোহরপুর ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা
প্রতিবেদক, মনোহরপুর: জীবননগর মনোহরপুর ইউনিয়ন পরিষদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়েভ ফাউন্ডেশন ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লোকমর্চার সভাপতি সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। সভায় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন লোকমোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম আকমান, ওয়েভ ফাউন্ডেশনের উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব লিয়াকত আলী, মনোহরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু জাফর, মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সহসভাপতি আশরাফ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আকাশ, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিপন, জাফির, ইদবারী, চ্যামেলী, কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিনিধিশীল গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন লোকমোর্চার উপজেলা প্রকল্প সমন্বয়কারী সজল।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল