বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মদি ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২০ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মদি ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে বাঁশবাড়ীয়া বাজারে এক মুদি ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজারের মিজান স্টোরের নিকট থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত সিগারেট ও বিড়ি বিক্রির দায়ে এ জরিমানার টাকা আদায় করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ২২ হাজার ৯৮০ টাকা মূল্যের ৮ হাজার ৪ শ শলাকা পুরোনো স্বাস্থ্য সতর্কতা সম্বলিত পূর্বানি সিগারেট ও ৬ হাজার স্টার বিড়ি জব্দ করা হয়েছে। ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এসব পুরাতন বিড়ি ও সিগারেট জব্দ করা হয়। মিজান স্টোরের সত্বাধিকারী মিজানুর রহমান বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মরহুম হাজী আজিজুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দোলা রেজা ও জেলা পুলিশের একটি বিশেষ টিম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল