বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গোরস্থানে বৃদ্ধর ঝুলন্ত লাশ!

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২০ ইং
গাংনীতে গোরস্থানে বৃদ্ধর ঝুলন্ত লাশ!
গাংনী অফিস:মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের গোরস্থান থেকে পালান বিশ^াস (৭০) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। গতকাল রোববার সকালে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত পালান বিশ্বাস উপজেলার চরগোয়াল গ্রাম মালিথাপাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে। তিনি অতি দারিদ্র্যতার কারণে গ্রামের মানুষের নিকট থেকে আর্থিক সহায়তায় জীবন-যাপন করতেন। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে। স্থানীয়রা জানান, রোববার সকালে গোরস্থান মাঠে একটা বৃদ্ধর লাশ ঝুলছে, এমন সংবাদ পেয়ে লোকজন সেখানে ছুটে গিয়ে দেখতে পান বসা অবস্থায় একটি গাছের সঙ্গে এক বৃদ্ধর গলায় ফাঁস দেওয়া লাশ ঝুঁলছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি স্থানীয়রা বুঝতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তারা বিষয়টি খতিয়ে দেখছে। গাংনী থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম জানান, ‘একজন বয়স্ক মানুষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কেউ অভিযোগ না করলেও গ্রামবাসী কয়েকজন বিষয়টি নিয়ে আমাদের জানালে আমরা ময়নাতদন্তের জন্য মেহেরপুর জোনরেল হাপসপাতাল মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট হাতে পেলে হত্যা নাকি আত্মহত্যা, সেটা নিশ্চিত হওয়া যাবে।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল