দুই বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০২০
ইং
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী দামুড়হুদার জগন্নাথপুর ও আটকবর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা গেছে, অভিযানে জগন্নাথপুরে মেসার্স সাইদুর বেকারিকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি) লংঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ধারায় ১৫ হাজার টাকা এবং অপর একটি বেকারিকে একই অপরাধ ও ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স