দুই বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-23 ইং
দুই বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী দামুড়হুদার জগন্নাথপুর ও আটকবর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। জানা গেছে, অভিযানে জগন্নাথপুরে মেসার্স সাইদুর বেকারিকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি) লংঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ধারায় ১৫ হাজার টাকা এবং অপর একটি বেকারিকে একই অপরাধ ও ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)