করোনা জয় করলেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ করোনা জয় করে সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১২দিন প্রাতিষ্ঠানিক আইসোলোশনে চিকিৎসা থাকার পর সুস্থ হয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সেনেরহুদা গ্রামে নিজ বাড়িতে এসেছেন। ইউপি চেয়ারম্যানের পরিবারের অন্য সদস্যরাও সুস্থ আছেন। এর আগে গত ৭ আগস্ট সোমবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যানের করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে মো. শরিফুল ইসলাম।
কমেন্ট বক্স