মেহেরপুর পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে মেয়র রিটন
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বোসপাড়া সড়কের ড্রেন ও বৈদ্যুতিক পোল বসানোর চলমান কাজ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের ২ নম্বর ওয়ার্ড বোসপাড়ায় দীর্ঘদিনের অবহেলিত নির্মাণাধীন ড্রেনের কাজ পরিদর্শন করেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুনসহ পৌরসভার অন্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স