বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইসলামী আন্দোলন জীবননগর শাখা কার্যালয়ের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২০ ইং
ইসলামী আন্দোলন জীবননগর শাখা কার্যালয়ের উদ্বোধন
জীবননগর অফিস: ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণপুর মোড়স্থ জিয়া মার্কেটের ৩য় তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন জীবননগর শাখা কার্যালয়ের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক তুষার ইমরান, ইসলামী আন্দোলন জীবননগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান, মাওলানা সাইফুল্লাহ, শাজামাল, মাহবুবুর রহমান গহরী, আ. হান্নান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল