বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২০ ইং
আলমডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ
সমীকরণ প্রতিবেদন: তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গায় করোনাভাইরাস সংক্রমণ রোধ মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় তারা দেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি মীর শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের সদস্য নেসার আহম্মেদ প্রিন্স, রহমান মুকুল, বিজেশ কুমার রামেকা, তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ এবং নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। সভা শেষে করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা স্টেশন রোড, আল-তায়েবা মোড়সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ৫ শ পিস মাস্ক বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল