বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনায় আক্রান্ত হলেন জেলা পরিষদের সদস্য ঠাণ্ডু

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২০ ইং
করোনায় আক্রান্ত হলেন জেলা পরিষদের সদস্য ঠাণ্ডু
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডুকে করোনা আক্রান্ত হয়ে মারত্মক অসুস্থ হয়েছেন। তাঁকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় হাটবোয়ালিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত দুই সপ্তাহ ধরে আসাবুল হক ঠাণ্ডু অসুস্থ ছিলেন। এ অবস্থায় ১৪ আগস্ট আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নমুনা প্রদান করেন তিনি। ১৬ আগস্ট তাঁর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে তাঁকে চিকিৎসাধীন রাখা হয়েছে। এদিকে, আসাবুল হক ঠাণ্ডুর দ্রুত রোগমুক্তি কামনায় হাটবোয়ালিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আবুল কালাম আজাদ মেম্বারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিরপুর মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, ভাঙবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক আবুল কালাম আজাদ, আজাদ আলী বিশ্বাস, আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শোয়েবউদ্দিন,আব্দুল মালেক, খোশদেল আলম, আবুল কাসেম মাস্টার, কালু মণ্ডল, আসমান হাকিম, আজাদ আলী, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, মামুন রেজা, সাহিবুল মেম্বার প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হাসানুজ্জামান ও মাওলানা মাহাবুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল