বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লাগাল মউক

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২০ ইং
ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লাগাল মউক
প্রতিবেদক, বারাদী: মানব উন্নয়ন কেন্দ্র (মউক) সংস্থার মাধ্যমে জোড়া লাগল মো. রাহেন আলী এবং মোছা. রুবিনা খাতুন-এর সংসার। জানা গেছে, গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন হেমায়েতপুর গ্রামের মো. সাইফুল ইসলামের কন্যা মোছা. রুবিনা খাতুনের সঙ্গে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের গৌরিহাদী গ্রামের মো. কলিমউদ্দীনের ছেলে মো. রাহেন আলীর বিয়ে হয়। পরে রাহেন শ্বশুরের দেওয়া এক লাখ টাকা নিয়ে বিদেশ পাড়ি জমায়। এর কিছুদিন পরে উভয় পরিবারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ ঘটনার পরে মোছা. রুবিনা খাতুন তার পিতার বাড়িতে চলে আসে। পরে মউকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রুবিনা খাতুন। এরই প্রেক্ষিতে মউক সালিশ করে রুবিনা খাতুন ও তার স্বামী রাহেন আলীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভাঙ্গা সংসার জোড়া লাগিয়ে দেয়। সালিশ পরিচালনা করেন মাবন উন্নয়ন কেন্দ্র (মউক)-এর প্রোগ্রাম ম্যানেজার মোছা. কাজল রেখা। এ ঘটনার পরে সাধারণ মানুষ মউককে সাধুবাদ জানায়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল