বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে রুপালী ব্যাংকের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২০ ইং
গাংনীতে রুপালী ব্যাংকের উদ্বোধন
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ব্যাংকিং সেবায় যুক্ত হলো আরও একটি রাষ্ট্রীয় ব্যাংক রুপালী ব্যাংক লিমিটেডের কার্যক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে জন্মশতবার্ষিকীর বছরে জনসেবাই নিবেদিত একটি লাল সবুজ ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড-এর ৫৭৪ তম শাখা মেহেরপুর জেলার গাংনীতে উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় গাংনী বাজারের শফি টাওয়ারের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক লিমিটেডের গাংনী শাখার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি। এছাড়াও অনলাইন জুম মিটিংয়ে যুক্ত হয়েছিলেন ডিএমডি জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুন কান্তি পাল, জি এম গোলাম মর্তুজা, শচীন্দ্রনাথ সমাদ্দার, ডিজিএম তাজউদ্দীন মাহমুদ, হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, পিও, আইসিটি অপারেশনস আব্দুল্লাহ মুহাম্মদ ও আবু জাহিদ। অনলাইন জুম মিটিং শেষে উপস্থিত সবার সামনে রূপালী ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কার্যালয় রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক শচীন্দ্রনাথ সমাদ্দার। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গাংনীর শাখার উদ্বোধন করেন। এ সময় গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ গাংনী বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল