বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুর কলোনিপাড়া বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীকে মূলধন প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২০ ইং
বেগমপুর কলোনিপাড়া বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীকে মূলধন প্রদান
প্রতিবেদক, হিজলগাড়ী: গাছ থেকে পড়ে ডান হাত ভেঙে মারাক্তকভাবে আহত হয়ে একমাত্র মাথা গোজার সম্বল ভিটে জমি বিক্রি করে দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও সংসারের অভাবের কারণে দিক-দিশা হারিয়ে সুদের ওপর টাকা ধার নিয়ে ফুটপাতে পাপড় বিক্রি করে সংসার চালানো এক ক্ষুদ্র ব্যবসায়ীকে সুদের ঋণ থেকে মুক্ত করে ব্যবসা করার জন্য মূলধন দিলেন সংগঠক শামীম হোসেন মিজি ও তাঁর সঙ্গীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর কলোনিপাড়া বাজারের ফুটপাতের পাপড় বিক্রেতা আজিজুলের হাতে নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের পরিচালক শামীম হোসেন মিজি। এ সময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা প্রবাসী শরিয়ত, মিলন হোসেন মিজি প্রমুখ। এ সময় ৪ কন্যা সন্তানের জনক আজিজুলের মাদ্রাসাপড়ুয়া এক কন্যার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন মিজি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল