বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে কৃষ্ণপুর বটতলা ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২০ ইং
পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে কৃষ্ণপুর বটতলা ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ
প্রতিবেদক, হিজলগাড়ী: এক সময়ের রক্তাক্ত জনপদে শান্তির দূত হিসেবে হিজলগাড়ী পুলিশ ফাঁড়িতে যোগদান করেন বর্তমানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুর রহমান। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিরলসভাবে কাজ করেন। আটক করেন এলাকার বাঘা বাঘা সন্ত্রাসীদের। পরবর্তীতে বদলি হয়ে চুয়াডাঙ্গা জেলা ছাড়লেও ২০১৫ সালে পুনরায় চুয়াডাঙ্গা জেলাতে পোস্টিং পান। তারপর দুইবার হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন করেন। পরে ক্যাম্প থেকে বদলি হয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে তাঁর নড়াইল জেলাতে বলদি হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ছাড়ার আগ মুহূর্তে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী ও বিশিষ্টজনদের অনুরোধে কৃষ্ণপুর ঈদগাহ মাঠে ফলজ ও বনজ ৮টি গাছের চারা রোপণ করেন। বাজার কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বিশ্বাসের সভাপত্বিতে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের বর্তমান ইনচার্জ এসআই আহসান আলী, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, নেহালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইনামুল হক বিশ্বাস, আহসান আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল