মেহেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস গ্রহণের বিষয়ে মতবিনিময়
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাকালে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে মেহেরপুর জেলা শিক্ষা অফিসে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিক্ষা অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মণ্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, শিক্ষক নার্গিস আরা প্রমুখ।
কমেন্ট বক্স