বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে পুলিশ নিয়ে নিজেই মাদক অভিযানে নামলেন পৌর মেয়র আশরাফ

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২০ ইং
কালীগঞ্জে পুলিশ নিয়ে নিজেই মাদক অভিযানে নামলেন পৌর মেয়র আশরাফ
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ: পুলিশ নিয়ে নিজেই মাদক উদ্ধার অভিযানে নামলেন ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। গতকাল সোমবার রাতে আকস্মিকভাবে তিনি পৌর এলাকার বলিদাপাড়া গ্রামে মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালান। এ সময় ১ কেজি গাঁজা-ইয়াবাসহ পপি খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন জানান, মাদক বিকিকিনির সংবাদসহ উক্ত স্থানে অভিযান চালাতে পৌর মেয়র মহোদয় রাত সাড়ে আটটার দিকে তাঁকে নিয়ে বলিদাপাড়া গ্রামে এক অভিযানে নামেন। এ সময় ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারি রাজ্জাকের বাড়ি থেকে ১ কেজি ১৬ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা, গাঁজা পরিমাপের ডিজিটাল স্কেলসহ তাঁর স্ত্রী পপিকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক পপি খাতুন ও তাঁর স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে থানাতে মাদক আইনে মামলা করা হয়েছে। পৌর মেয়র আশরাফ জানান, তিনি তাঁর পৌর এলাকাকে মাদকমুক্ত করতে চান। এ অনুভূতি থেকেই তিনি নিজে পুলিশ ডেকে অভিযানে গিয়েছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল