মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা-সামগ্রী হস্তান্তর
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাকালীন চিকিৎসাসেবা সহায়তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা-সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে এসব চিকিৎসা-সামগ্রী হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির উদ্যোগে ওইসব চিকিৎসা-সামগ্রী প্রদান করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলামের হাতে চিকিৎসা-সামগ্রী তুলে দেন।
এ সময় সেখানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, তত্ত্ববধায়ক ডাক্তার রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, ডা. এম এ রশিদ ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজামান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। করোনাকালীন মেহেরপুরে চিকিৎসাসেবার সুবিধার্থে হাসপতাল কর্তৃপক্ষকে অক্সিজেন ভেন্টিলেটর মেশিন, পিপিই, মাস্ক, স্যানিটাইজারসহ ১৪ প্রকারের চিকিৎসা-সামগ্রী প্রদান করা হয়।
কমেন্ট বক্স