চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী আশু বাঙালী আর নেই
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী আশু বাঙালী আর নেই। তিনি আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিট কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে তিনি কেরু অ্যান্ড কোম্পানির সিআই হিসেবে অবসর গ্রহণ করেন। সিবিআই নেতা হিসেবেও সুখ্যাতি ছিলাে তাঁর। চুয়াডাঙ্গা জেলা সদরের কুলচারার মরহুম আফিল মণ্ডলের ছেলে বীর মুক্তিযােদ্ধা আশু বাঙালী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলাে ৭২ বছর। তিনি স্ত্রী, দু ছেলে, দুই মেয়ে নাতীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাম আন্দোলনের অন্যতম সৈনিক, লেখক আশু বাঙালীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। দৈনিক সময়ের সমীকরণ এর প্রধান সম্পাদক তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শােক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাজা শেষে কুলচারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
কমেন্ট বক্স