জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ ব্যবসায়ীর জরিমানা
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে এক ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জীবননগর থানা মোড়ে জিহাদ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার অপরাধে জিহাদ মেডিকেল হলের মালিক আরব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স