বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২০ ইং
মহেশপুরে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে মহেশপুর-৫৮ বিজিবির সামন্তা বিওপির হাবিলদার মতিউর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশবাড়িয়া গ্রামের মাঠের ভেতর থেকে ১০ বোতল ফেনসিডিল ও ৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল