বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার জয়রামপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২০ ইং
দামুড়হুদার জয়রামপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদন, জয়রামপুর: দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা বাজারে জাকের পার্টির উদ্যোগে পবিত্র আশুরা মিশন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত আটটায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মিশনের আওতাধীন চুয়াডাঙ্গা জেলা মিশন প্রধান ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় মিশন পরিষদের এম এস ছাব্বির হোসেন, সহকারী মিশন প্রধান ও তিন নম্বর সহসভাপতি কেন্দ্রীয় পরিষদের মো. রুস্তম মল্লিক, চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন চকলা, যশোর জেলা সভাপতি মো. আব্দুস ছাত্তার, চুয়াডাঙ্গা থানা সভাপতি মো. হাফিজুর রহমান, দামুড়হুদা হাউলী ইউনিয়ন সভাপতি আব্দুস ছাত্তার বিশ্বাস, সদস্য মো. তফসির আহমেদ, আব্দুল ওহাব, আবুল কাসেম, সাইদুর রহমান, কাসেদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির যুক্তফ্রন্ট মো. রুস্তম মল্লিক।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল