বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জল মহাল দখলের অভিযোগ তুলে আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের কৃষকদের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২০ ইং
জল মহাল দখলের অভিযোগ তুলে আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের কৃষকদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জল মহাল বেআইনিভাবে দখলের অভিযোগ তুলে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের কয়েকজন কৃষক। গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বলেশ্বরপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান রাসেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ৯১ নম্বর বলেশ্বরপুর মৌজায় আএস ২১৪, ২৮৭, ২৮৮, ৪৪১, ৩৭৮, ১৩৯, ০৮, ২৩, ২০৪, ৪০২, ৪১৪, ৪২০, ৩৬ ও ৩৭ নম্বর খতিয়ান সমূহের সর্বমোট ৩.২৩৮৪ জমি ও তদুপরিস্থিত জলমহল তারা একশ বছরের অধিক সময় থেকে আরএস রেকডীয় মালিক হিসেবে চাষাবাদ করছে। পরসম্পত্তি লোভী ভূমিদস্যু বলেশ্বরপুর গ্রামের মৃত কুশাই মল্লিকের ছেলে গোলাম কিবরিয়া পবন ও ঝড় মল্লিক, রসূল মল্লিকের ছেলে শিমুল ও বিপুল এবং আইলহাঁস গ্রামের রমজান আলীর ছেলে নাসির অবৈধভাবে ও বেআইনিভাবে ২০-২৫ সন্ত্রাসী লোকজনসহ ১৭/০৪/২০২০ তারিখে শক্তির মহড়া দেখিয়ে হত্যার হুমকি দিয়ে দখল করে নিতে চাই। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আমরা পুলিশ সুপারের নিকট অভিযোগ করলে পুলিশ সুপার মহোদয় আলমডাঙ্গা থানাকে বিষয়টির তদন্ত ভার দেন। আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বলেশ্বরপুর গ্রামের ভুক্তভোগী জাহা বাজ, মুন্না, আলমগীর, ফরিদুল, মোস্তাক, নাহিদ, ইলিয়াস, নাজমুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল