বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে স্বরসতী খালের দুই পাশে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২০ ইং
মুজিবনগরে স্বরসতী খালের দুই পাশে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ
মেহেরপুর অফিস: মুজিবনগরে স্বরসতী খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও স্বরসতী খালের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আলমগীর হুসাইন, জহিরুল লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান জহিরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ। এ সময় স্বরসতী খালে ২ মণ মাছের পোনা অবমুক্তকরণ ও খালের চারপাশ দিয়ে ৩২ হাজা ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল